ছাদিছ জামাতে ভর্তির জন্য কিভাবে আবেদন করবেন?
(ক) যারা ২০২৫ সালে খামিছ পাশ করেছেন অথবা ২০২৩ কিংবা ২০২৪ সালে খামিছ পাশ করেছেন কিন্তু বিগত বছর ছাদিছ জামাতে ভর্তি হননি তারা নিয়মিত ছাত্র হিসাবে গণ্য হবেন। নিয়মিত ছাত্রগণ ছাদিছ জামাতে ভর্তির ক্ষেত্রে ছাদিছ (নিয়মিত) লিংকে ক্লিক করবেন।
(খ) নিয়মিত ছাত্রগণ অনলাইন আবেদনে Registration ID এর ক্ষেত্রে নিজেদের খামিছ জামাতের সার্টিফিকেট/খামিছ পরীক্ষার প্রবেশপত্রে দেওয়া রোল নং লিখে Submit বাটনে ক্লিক করুন। প্রয়োজনে শাখা কেন্দ্রের ফলাফল সীট থেকে রোল নং নিশ্চিত হয়ে নিন।
২. অনিয়মিত অর্থাৎ পূর্বে ছাদিছ জামাতে অকৃতকার্য হলে ছাদিছ (অনিয়মিত) লিংকে ক্লিক করুন।
(ক) ২০২৪ থেকে ২০২৫ সনের মধ্যে ছাদিছ অকৃতকার্য হলে ছাদিছ জামাতের রোল নম্বরই Registration ID হবে।
(খ) ২০২৪ এর পূর্বে যারা ছাদিছ জামাতে অকৃতকার্য হয়েছেন তাদের অনিয়মিত হিসাবে ভর্তির সুযোগ নেই। এরকম কেউ ছাদিছ পড়তে চাইলে পুনরায় খামিছ জামাতে ভর্তি হয়ে নিয়মতান্ত্রিকভাবে খামিছ পাশ করে পরবর্তী বছর ছাদিছ জামাতে নিয়মিত ভর্তি হতে পারবেন।
৩. নিয়মিত ও অনিয়মিত সকল ছাত্রী ভর্তির ক্ষেত্রে ছাদিছ (ছাত্রী) লিংকে ক্লিক করবেন। ছাত্রীগণ Registration ID এর ক্ষেত্রে খামিছ জামাতের সার্টিফিকেট/খামিছ পরীক্ষার প্রবেশপত্রে দেওয়া রোল নং লিখে Submit বাটনে ক্লিক করুন।
(খ) ছাত্রীদের মধ্যে যারা ২০২২ এর আগে খামিছ পাশ করেছেন তাদের ভর্তির কোনো সুযোগ থাকবে না।
৪. Registration ID লিখে Submit বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নাম, পিতার নাম, ঠিকানা ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
৫. এরপর Home phone এর কলামে আপনার পিতা/অভিভাকের ফোন/মোবাইল নং লিখুন।
৬. Personal phone এর কলামে আপনার নিজের সচল মোবাইল নং লিখুন।
৭. E-mail Address এর কলামে নিজের সক্রিয় ই-মেইল থাকলে লিখুন।
৮. Date of Birth এর ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদে উল্লেখিত জন্মতারিখ লিখুন। জন্মতারিখ ভুল হলে ভর্তি বাতিল হবে। উল্লেখ্য, আপনি নিয়মিত ছাত্র হলে আপনার জন্মতারিখ ৩১.১২.২০১২ এর পরে হলে আপনি আবেদন করতে পারবেন না। ছাত্রীদের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই।
৯. Profession কলামে ছাত্র/ছাত্রী হলে Student, শিক্ষক হলে Teacher এবং অন্য কোনো পেশার হলে Other সিলেক্ট করুন।
১০. Class/Designation এর ক্ষেত্রে আপনার শ্রেণি/পেশার নাম লিখুন।
১১. Student Type এর ক্ষেত্রে নিয়মিত হলে Regular, অনিয়মিত হলে Irregular এবং ছাত্রী হলে Female সিলেক্ট করুন।
১২. Khamis Passed Year এর কলামে খামিছ পাশের সন লিখুন।
১৩. অনিয়মিত ছাত্রগণ Informations about previous Sadis Jamat এর কলামে ছাদিছ পরীক্ষার সন, ফরিক, রোল ও ফলাফল যথাযথভাবে লিখুন।
১৪. Residential status এর ক্ষেত্রে যদি রামাদান মাসে আপনি ছাহেব বাড়িতে থাকেন তবে Residential সিলেক্ট করুন। এর ভিত্তিতে আপনাকে রুম ও সিট নং বরাদ্দ দেওয়া হবে। আর যদি নিজ বাড়ি, লজিং অথবা ছাহেব বাড়ির বাইরে কোথাও থাকেন তাহলে Non Residential সিলেক্ট করুন। এ ক্ষেত্রে আপনাকে কোনো রুম বা সিট বরাদ্দ দেওয়া হবে না।
১৫. Upload PP size photo এর কলামে নিজের পাসপোর্ট সাইজ রঙিন ও পরিষ্কার ছবি আপলোড করুন। ছাত্রদের ক্ষেত্রে ছবি অবশ্যই টুপিসহ এবং ছাত্রীদের ক্ষেত্রে নেকাব ছাড়া পূর্ণরূপে ওড়নাসহ হতে হবে। ছবি অবশ্যই সোজা ও স্বাভাবিক হতে হবে। কোনো এঙ্গেল ছবি বা সেলফি অথবা ঘোলাটে ছবি আপলোড করলে পরবর্তীতে ভর্তি বাতিল হবে।
১৬. আবেদন ফরমের নিচে Terms and Conditions এর বক্সটি সিলেক্ট করুন। সর্বশেষে ঝঁনসরঃ বাটনে ক্লিক করুন। কোনো ভুল হলে ঝঁনসরঃ না করে Submit বাটনে ক্লিক করে পুনরায় ফরম পূরণ করুন।
১৭. ফরম Submit হলে অনলাইন ফরমের প্রথমে গিয়ে আবার আপনার Registration ID লিখে Get Admit Card এ ক্লিক করলে আপনার পরিচয়পত্র দেখা যাবে। সেখান থেকে Print বাটনে ক্লিক করে পরিচয়পত্র প্রিন্ট করে শিক্ষার্থীর স্বাক্ষর কলামে স্বাক্ষর দিন।
১৮. ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে ভর্তি ফি, অনলাইন থেকে প্রাপ্ত নতুন পরিচয়পত্রের ১টি ফটোকপি ও অন্যান্য কাগজপত্র জমা দিয়ে ভর্তি চূড়ান্ত করুন। ভর্তি চূড়ান্ত না হলে আপনি ক্লাস/পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ পাবেন না।
জ্ঞাতব্য
১. ছাত্র/ছাত্রীদের পূরণীয় কলামসমূহ অবশ্যই সতর্কতার সাথে পূরণ করতে হবে। খামিছ পাশের সন, বিভাগ, Student Type, জন্মতারিখ ইত্যাদি ভুল হলে ভর্তি বাতিল হবে।
২. ক্যাটাগরিভিত্তিক নির্ধারিত তারিখ অনুযায়ী আবেদন করবেন। নির্ধারিত তারিখ ছাড়া আবেদনের চেষ্টা করবেন না।